ফরিদপুর অঞ্চলের শস্যবিন্যাসে বিনা, গোপালগঞ্জ উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর অঞ্চলের শস্যবিন্যাসে বিনা, গোপালগঞ্জ উদ্ভাবিত জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর প্রতিনিধি)

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের সহযোগিতায়—ফরিদপুর অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তিসমূহ শস্যবিন্যাসে অর্ন্তভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো: লুৎফর রহমান মোল্যা; বায়োটেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।

ফরিদপুর অঞ্চলের উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহ, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনায় প্রবন্ধ উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন—ফরিদপুর অঞ্চলের কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল জাতীসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা সম্ভব। প্রধান অতিথি উল্লেখ করেন যে, সঠিক প্রযুক্তি ও আধুনিক জাত ব্যবহারের মাধ্যমে কৃষকরা একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদন করতে পারবেন, যা সামগ্রিকভাবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষি কর্মকর্তাদের জাত ও প্রযুক্তিগুলো দ্রুত কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মী ও কৃষকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)