বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আহমেদ আলী, পাবনা
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।
"বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট ২০২৬ বগুড়া’র পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর অডিটোরিয়ামে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প ও বিনা উপকেন্দ্র ঈশ্বরদী এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। বগুড়া অঞ্চলের আবহাওয়া ও মাটি উপযোগী বিনার আধুনিক ও উচ্চ ফলনশীল জাত ও প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারন করা প্রয়োজন।"

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়া ও রাজশাহী অঞ্চলের সহযোগিতায় প্রশিক্ষণে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার; বিনা ময়মনসিংহ এর পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. লুৎফর রহমান মোল্যা, বিনার প্রাক্তন সিএসও (আরসি) ড. মোঃ মুনজুরুল ইসলাম, সিএসও এবং বিভাগীয় প্রধান (উদ্ভিদ প্রজনন বিভাগ) ড. ফাহমিনা ইয়াসমীন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র ঈশ্বরদী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ইনচার্জ ড. মোঃ ফেরদৌস ইকবাল সেশন পরিচালনা করেন।

সেশন পরিচালনা করছেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
সেশন পরিচালনা করছেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

আমন্ত্রিত অতিথিগণ বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী এবং উচ্চফলনশীল বিভিন্ন ফসল উৎপাদন কৌশল ও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। বিনার আধুনিক জাতসমূহ বগুড়া অঞ্চলের কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে কৃষি কর্মকর্তাদের অধিক পরিমাণে এ জাতসমূহ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে অনুরোধ করেন।

প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া ও রাজশাহী অঞ্চলের বগুড়া, জয়পুরহাট ও নাটোর জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং সম্প্রসারণ কৃষি কর্মকর্তাগণ প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)