ফরিদপুরে কৃষি বিভাগের আঞ্চলিক মাসিক সভা অনুষ্ঠিত
আসাদুল্লাহ (ফরিদপুর প্রতিনিধি)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা সোমবার (৩১ আগস্ট) এডি ফরিদপুরের অফিস রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় সভাপতি মহোদয় কৃষির উন্নয়নে সকল কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে নিয়মিত মনিটরিং করার জন্য নির্দেশ প্রদান করেন।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।