কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের সবল দিকসমূহ

 
ফরিদপুরের সবল দিক


আঞ্চলিক কৃষির সবল দিক


·        দানা জাতীয় ফসল উৎপাদনে অত্র অঞ্চল উদ্বৃত্ত ২৮৪৪৪০ মে.টন।

·        পেঁয়াজে অত্যন্ত সমৃদ্ধঃ পেঁয়াজ  উদ্বৃত্ত ১১৫৪৪৩৯ মে. টন, পেঁয়াজ বীজ   ১১০৯৫ মে.টন।

·        পাটের উৎপাদন ও আশের গুনগত মানে প্রসিদ্ধ, পাটের কাঠি চারকোল  উৎপাদনে ব্যবহার হচ্ছে।

·        বাণিজ্যিক ভিত্তিক আম, পেয়ারা, কলা, পেঁপে ও কুল চাষ বৃদ্ধি ।

·        ড্রাগন ফ্রুট, সফেদা, ফুল (গ্লাডিওলাস সহ) ইত্যাদি উচ্চ মূল্যের ফসলের আবাদ বৃদ্ধি।

·        চর অঞ্চলে বাদাম, ভুট্টা কলা, মিষ্টি আলুর আবাদ বৃদ্ধি পাচ্ছে।

·        বীজশোধন ও রবি মৌসুমের লাগসই প্রযুক্তি সম্প্রসারনের জন্য  অনানুষ্ঠানিক প্রশিক্ষণ (উঠান বৈঠকে ১,০৯,৫০০ কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ) এ বছর লক্ষমাত্রা ১,২০,০০০ ইতোমধ্যে ২২,০০০ উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।

·        প্রতিটি ব্লকে ১টি করে প্রযুক্তিগ্রাম স্থাপন ।

·        মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিটি ব্লকে ৫০ টি কম্পোষ্ট, ১০ টি ভার্মিকম্পোষ্ট, ৫ হে. সবুজ সার ও ২০ টি বাড়িতে মডেল সবজি বাগান ও পুরাতন ফল বাগান রিজুভেনাইজেশন কার্যক্রম চলমান।

·        নিরাপদ সবজী উৎপাদনের লক্ষে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন  এবং জৈব সারও বালাইনাশক ব্যবহার মাধ্যমে নিরাপদ সবজী উৎপাদনে পরিবর্তণ আনা হচ্ছে ।

·        ধাপের উপর এবং মাছের ঘেরের আইলে শাক সবজী উৎপাদন ।


 


একটি মন্তব্য পোস্ট করুন (0)