আখের জাত বৈশিষ্ঠ্য, জাত এর নাম- ঈশ্বরদী ২০

ঈশ্বরদী ২০

জাত এর নামঃ ঈশ্বরদী ২০
আঞ্চলিক নামঃ
অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
জীবনকালঃ ০ দিন
সিরিজ সংখ্যাঃ ২০
উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ ৭২-৯৩ টন কেজি
উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ ০ কেজি

 

জাত এর বৈশিষ্টঃ

১। উচ্চ ফলনসম্পন্ন।

২। লাল পঁচা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ।

৩। চরাঞ্চলের জন্য উপযু্ক্ত ।

৪। মুড়ি আখের জন্য অত্যন্ত ভাল খরা, বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু ।

৫। পর্বমধ্য কনোইডাল (Conoidal) আকৃতির ।

৬। কদাচিৎত ফুল হয় এবং মধ্যম পরিপক্ক জাত ।

৭। আখের চোখ মাঝারি থেকে বড় ও ত্রিকোণাকৃতির এবং উপরিভাগ গ্রোথরিং ওভারল্যাপ করে ।

৮। বাহিরের অরিকল ডেন্টয়েড (Dentoid) এবং ভিতরের অরিকল ডেল্টয়েড (Deltoid) ধরনের ।

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বপনের সময় : আগাম রোপণ : আগস্ট- সেপ্টেম্বর মধ্যম রোপণ : অক্টোবর- ডিসেম্বর নাবি রোপণ : ফেব্রুয়ারী – এপ্রিল

২ । মাড়াইয়ের সময় : অক্টোবর – নভেম্বর, ডিসেম্বর – জানুয়ারী, ফেব্রুয়ারী- মার্চ।

৩ । সার প্রয়োগ পদ্ধতি (বেলে মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং এক তৃতীয়াংশ ইউরিয়া ও অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদালদ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এক তৃতীয়াংশ ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে। বাকিএক তৃতীয়াংশ ইউরিয়া ও পটাশ সার প্রথম উপরি প্রয়োগের এক মাস পরেই দ্বিতীয় দফায় উপরি প্রয়োগ করতে হবে।

৪ । সার প্রয়োগ পদ্ধতি (এটেল মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদালদ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।

৫ । সার প্রয়োগ পদ্ধতি (রোপা ইক্ষু ক্ষেতের জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম সার নালায় প্রয়োগ করে কোঁদালদ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের পূর্বে প্রয়োগ না করে চারা রোপণের ২০-৩০ দিন পর অর্ধেক ইউরিয়া ও পটাশ সার চারার গোড়ায় স্থানীয়ভাবে প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।

 
একটি মন্তব্য পোস্ট করুন (0)