ফরিদপুর সদরে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

 ফরিদপুর সদরে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত




সংবাদ সংগ্রহে: আসাদুল্লাহ (ফরিদপুর প্রতিনিধি)
হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা, ফরিদপুরের আয়োজনে এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা অর্থায়নে ২৩ই ফেব্রুয়ারি) সোমবার, ৩ নং নর্থচ্যানেল ইউনিয়নের আব্দুর রশিদ মুন্সির ডাঙ্গী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাবলু কুমার সুত্রধর, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুর ; শাহ্ মো. ইমরান হোসেন, উদ্যান উন্নয়ন কর্মকর্তা।

প্রধান অতিথি বলেন- রসুন দুইভাবে চাষ করতে পারি বিনা চাষে এবং চাষ দিয়ে। ফসল চাষের জন্য শুরুতে আমাকে ভালো জাত নির্বাচন করতে হবে। সঠিক সময়ে, সঠিক জাত, সঠিক পরিচর্যা করলে ফসল ভালো ফলন পাওয়া যাবে।  ইতালী জাতের রসুনের ফলন প্রতি শতাংশে ৬০ কেজি পাওয়া যায় এবং প্রচলিত গঙ্গাজলী রসুনের ফলন প্রতি শতাংশে ৪০ কেজি হয়ে থাকে। উপস্থিত সবাইকে ইতালী জাতের রসুন চাষ করার আহ্বান জানান।

কৃষকদের মধ্যে কৃষাণী আসমা বেগম বলেন স্থানীয় গঙ্গাজলী রসুনের চেয়ে ইতালী রসুনের ফলন বেশি হয়। কম খরচে বেশি রসুন পাওয়ায় সামনে থেকে আমরা ইতালী জাতের রসুন চাষ করবো।
স্বাগত বক্তব্য রাখেন -  সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার, মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হর্টিকালচার সেন্টার ফরিদপুরের, উপপরিচালক, মোহাম্মদ বিন ইয়ামিন।
মাঠ দিবসে  হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপসহকারী উদ্যান কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এবং ২০০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন (0)