বাংলাদেশে উদ্ভাবিত কয়েকেটি পেঁয়াজের জাত বৈশিষ্ট ও চাষাবাদ পদ্ধতি

 বাংলাদেশে উদ্ভাবিত কয়েকেটি পেঁয়াজের জাত বৈশিষ্ট ও চাষাবাদ পদ্ধতি


জাত এর নামঃ তাহেরপুরী

আঞ্চলিক নামঃ তাহেরপুরী

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ দেশী

জীবনকালঃ ৮৫-৯০দিন দিন

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ ১৫-১৬ টন/একর কেজি

উৎপাদন (সেচ ছাড়া)/প্রতি হেক্টরঃ ০ কেজি

 

তাহেরপুরী


জাত এর বৈশিষ্টঃ

১। এক কন্দ বিশিষ্ট আকর্ষনীয় লাল রঙের কলসাকৃতির পেয়াজ।

২। ফলের ওজন ৪০-৪৫ গ্রাম।

৩। তীব্র ঝাঝযুক্ত এবং দীর্ঘদিন সংরক্ষন করা যায় ।

 

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বীজের পরিমানঃ ৪৭০-৫৩০ গ্রাম/বিঘা। কন্দ ১৩০-১৬০ কেজি/বিঘা।

২ । চারা তৈরিঃ ৩ ও ১ মিটার আকারের প্রতি বীজতলার জন্য ২৫-৩০ গ্রাম বীজের প্রয়োজন হয়। পেঁয়াজ রবি ও খরিপ মৌসুমে চাষ করা যায়। খরিপ মৌসুমে চাষের জন্য জুলাই-আগষ্ট (শ্রাবণ-ভাদ্র) ও রবি মৌসুমে চাষের জন্য ফেব্রুয়ারী-মার্চ (মাঘ-ফাল্গুন) মাসে বীজ তলায় বীজ বপন করতে হয়। জমির আগাছা পরিষ্কার করে ভালভাবে চাষ ও মই দিয়ে ৩*১ মিটার আকারের বীজতলা করে এক সপ্তাহ রাখা হয়। বীজ বপনের পূর্বে আগের দিন সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলে ১ ঘন্টা রৌদ্রে শুকিয়ে তারপর বীজতলায় বপন করতে হবে। বীজ বপনের পর ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বীজ বপনের পরদিন বেডে ছায়ার ব্যবস্থা করতে হবে। দিনের বেলা বীজতলা ঢেকে রাখতে হবে এবং রাত্রে খোলা রাখতে হবে। প্রয়োজনে ঝরনা দিয়ে পানি দিতে হবে।

৩ । চারা রোপনঃ ৫ টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করা হয়। ১৫ ও ১০ সে.মি. দূরত্বে চারা রোপন করা হয়। বর্ষার সময় ১ মিটার চওড়া ও ১৫ সে.মি. উঁচু বেড তৈরি করে চারা রোপণ করা হয়। দুই বেডের মাঝে ৩০ সে.মি. চওড়া পানি নিকাশের নালা রাখা হয়। ৪০-৪৫ দিন বয়সের চারা লাগানোর উপযোগী হয়।

৪ । সার ব্যবস্থাপনাঃ পেঁয়াজের জমিতে প্রতি হেক্টরে গোবর ৮-১০ টন, ইউরিয়া ২৫০-২৭০ কেজি, টিএসপি ১৯০-২০ কেজি এবং ১৫০-১৭০ কেজি এমওপি সার প্রয়োগ করা হয়। জমি তৈরির সময় ১৬০-১৭০ কেজি ইউরিয়া ও বাকী সমুদয় সার মাটিতে মেশাতে হয়। চারা রোপনের ২০ দিন পর বাকী ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হয়। সেচ ও আগাছা ব্যবস্থাপনা জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে। বর্ষা মৌসুমে যাতে বৃষ্টির পানি দাঁড়াতে না পারে সেজন্য নিকাশ নালা রাখতে হবে। জমি আগাছামুক্ত রাখতে হবে। সেচের পর জমি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কুঁড়ি দেখামাত্র ভেঙ্গে দিতে হবে।

 

জাত এর নামঃ বারি পেঁয়াজ-১

আঞ্চলিক নামঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

জীবনকালঃ পেঁয়াজের বীজ ফসলের সময়কাল দীর্ঘ (১৫০-১৬৫) দিন। দিন

সিরিজ সংখ্যাঃ

বারি পেঁয়াজ-১


জাত এর বৈশিষ্টঃ

১। কন্দের আকার চেপ্টা, গোলাকার, বোঁটা চিকন, মধ্যমাকৃতির, লালচে পাটল বর্ণের এবং অধিক ঝাঁঝযুক্ত। গাছের গড় উচ্চতা ৫০-৫৫ সেন্টিমিটার এবং প্রতিটি গাছে ১০-১২ টি পাতা হয়। প্রতিটি কন্দের ওজন প্রায় ৩০-৪০ গ্রাম ও কন্দের ব্যাস ৪-৫ সেন্টিমিটার বা ততোধিক হতে পারে। বীজ হার ৪-৪.৫ কেজি/হেক্টর।

 

জাত এর নামঃ বারি পেঁয়াজ-২

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

জীবনকালঃ ৯৫-১১০ দিন দিন

সিরিজ সংখ্যাঃ

বারি পেঁয়াজ-২

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ ১০-১৩ টন কেজি

জাত এর বৈশিষ্টঃ

১। কন্দ গোলাকার এবং লালচে বর্ণের।

২। গাছের উচ্চতা ৫০-৬০ সেন্টিমিটার এবং প্রতিটি কন্দের গড় ওজন প্রায় ৫৫-৬৫ গ্রাম।

৩। বীজ হার ৫-৬ কেজি/হেক্টর।

৪। কন্দ সাধারণ তাপমাত্রায় বায়ু চলাচলযুক্ত শুকনা স্থানে ৮-৯ মাস সংরক্ষণ করা যায়।

 

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বপনের সময়: গ্রীষ্মকালীন (মার্চ-জুলাই)

২ । মাড়াইয়ের সময়: মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল

৩ । সার ব্যবস্থাপনা: পেঁয়াজের বীজ ফসলের সময়কাল দীর্ঘ (১৫০-১৬৫) দিন। সেজন্য বীজ উৎপাদনের জন্য সারের প্রয়োজন অনেক বেশি। জমিতে শেষ চাষের পূর্বে সম্পূর্ণ গোবর, টিএসপি, জিপসাম, জিংক ও বোরন সার ছিটিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। এরপর ইউরিয়া ও এমপি সার যথাক্রমে শেষ চাষে, প্রথম কিস্তি গাছের বয়স ২৫-৩০ দিন, ২য় কিস্তি গাছের বয়স ৫০-৫৫ দিন এবং ৩য় কিস্তি গাছের বয়স ৭০-৭৫ দিন হলে উপরের ছকে উল্লেখিত পরিমাণ মত প্রয়োগ করতে হবে।

 

জাত এর নামঃ বারি পেঁয়াজ-৩

আঞ্চলিক নামঃ অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

জীবনকালঃ ৯৫-১১০ দিন দিন

সিরিজ সংখ্যাঃ

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ ১৮-২০ টন কেজি

বারি পেঁয়াজ-৩


জাত এর বৈশিষ্টঃ

১। গাছের উচ্চতা ৫৫-৬৫ সেন্টিমিটার এবং প্রতিটি কন্দের গড় ওজন প্রায় ৫০-৫৫ গ্রাম।

২। বীজ হার ৫-৬ কেজি/হেক্টর।

৩। কন্দ সাধারণ তাপমাত্রায় বায়ু চলাচলযুক্ত শুকনা স্থানে ৮-৯ মাস সংরক্ষণ করা যায়।

 

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বপনের সময়: গ্রীষ্মকালীন (মার্চ-জুলাই)।

২ । মাড়াইয়ের সময়: নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত।

৩ । সার ব্যবস্থাপনা: পেঁয়াজের বীজ ফসলের সময়কাল দীর্ঘ (১৫০-১৬৫) দিন। সেজন্য বীজ উৎপাদনের জন্য সারের প্রয়োজন অনেক বেশি। জমিতে শেষ চাষের পূর্বে সম্পূর্ণ গোবর, টিএসপি, জিপসাম, জিংক ও বোরন সার ছিটিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। এরপর ইউরিয়া ও এমপি সার যথাক্রমে শেষ চাষে, প্রথম কিস্তি গাছের বয়স ২৫-৩০ দিন, ২য় কিস্তি গাছের বয়স ৫০-৫৫ দিন এবং ৩য় কিস্তি গাছের বয়স ৭০-৭৫ দিন হলে উপরের ছকে উল্লেখিত পরিমাণ মত প্রয়োগ করতে হবে।

 

জাত এর নামঃ বারি পেঁয়াজ-৪

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

জীবনকালঃ ১২০-১৪০ দিন। দিন

সিরিজ সংখ্যাঃ

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ ১৮-২০ কেজি

বারি পেঁয়াজ-৪


জাত এর বৈশিষ্টঃ

১। কন্দের আকার ইষৎ লম্বাটে, কন্দ মধ্যমাকৃতির, ধূসর লালচে বর্ণের এবং ঝাঁঝযুক্ত।

২। গাছের গড় উচ্চতা ৫০-৬০ সেন্টিমিটার।

৩। প্রতিটি শল্ক কন্দের গড় ওজন ৬০-৭৫ গ্রাম।

৪। বীজ হার ৪-৪.৫ কেজি/হেক্টর।

 

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বপনের সময়: শীতকালীন (অক্টোবর-নভেম্ভর)

২ । মাড়াইয়ের সময়: মার্চ থেকে এপ্রিল

৩ । সার ব্যবস্থাপনা: পেঁয়াজের বীজ ফসলের সময়কাল দীর্ঘ (১৫০-১৬৫) দিন। সেজন্য বীজ উৎপাদনের জন্য সারের প্রয়োজন অনেক বেশি। জমিতে শেষ চাষের পূর্বে সম্পূর্ণ গোবর, টিএসপি, জিপসাম, জিংক ও বোরন সার ছিটিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। এরপর ইউরিয়া ও এমপি সার যথাক্রমে শেষ চাষে, প্রথম কিস্তি গাছের বয়স ২৫-৩০ দিন, ২য় কিস্তি গাছের বয়স ৫০-৫৫ দিন এবং ৩য় কিস্তি গাছের বয়স ৭০-৭৫ দিন হলে উপরের ছকে উল্লেখিত পরিমাণ মত প্রয়োগ করতে হবে।

 

জাত এর নামঃ বারি পেয়াজ-৫

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

জীবনকালঃ ১৫০-১৬৫ দিন দিন

সিরিজ সংখ্যাঃ


জাত এর বৈশিষ্টঃ

১। গাছের উচ্চতা ৬৫-৭৫ সেন্টিমিটার।

২। বীজ হার ৫-৬ কেজি/হেক্টর।

৩। প্রতিটি কন্দের গড় ওজন প্রায় ৭০-৮০ গ্রাম হয়।


জাত এর নামঃ বিনা পিঁয়াজ-১

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

জীবনকালঃ ০ দিন

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ কন্দের ফলন গড়ে ৮.২১ টন/হে.; বীজের ফলন গড়ে ৬৩৫ কেজি/ হে কেজি

বিনা পিঁয়াজ-১


জাত এর বৈশিষ্টঃ

১। একবর্ষজীবী অর্থাৎ এটি একই বছরে বীজ থেকে বীজ উৎপাদন করতে পারে। খরিফ-১ মৌসুমের উপযোগী গ্রীষ্মকালীন পিঁয়াজের জাত। জীবনকাল ২০০-২১০ দিন (বীজ থেকে বীজ) এবং কন্দ উৎপাদনের জন্য ১০০-১১০ দিন (সরাসরি বপন) এবং ১১০-১২০ দিন (চারা রোপন) । কক্ষ তাপমাত্রায় এটি ২.০ মাস বা তার বেশি সময় পর্যমত্ম সংরক্ষণ করা যায়। প্রতিটি গাছে পাতার সংখ্যা ৮-১১ টি। প্রতিটি শল্ককন্দের ওজন (বাল্ব) ১৫-২০ গ্রাম। গাছের উচ্চতা ৩৯-৪২ সে. মি.। কন্দের রং ও আকৃতি লালচে, অনেকটা চ্যাপ্টা, গলা চিকন।

 


জাত এর নামঃ বিনা পিঁয়াজ-২

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

জীবনকালঃ ২১০-২১৫ দিন (বীজ থেকে বীজ), কন্দের ক্ষেত্রে: ১০৫-১১০ দিন (সরাসরি বপন),১১৫-১২০ দিন (চারা রোপন) দিন

বিনা পিঁয়াজ-২
উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ কন্দের ফলন গড়ে ৮.৬৮ টন/হে.; বীজের ফলন গড়ে ৬৯৮ কেজি/হে. কেজি






জাত এর নামঃ স্বর্ণলাটিম ফরিদপুরী-OP

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ মল্লিকা সীড কোম্পানী

জীবনকালঃ ১৫০-১৬০ দিন দিন

সিরিজ সংখ্যাঃ OP

উৎপাদন (সেচ সহ)/প্রতি হেক্টরঃ ১৫০মণ/একর কেজি

 

জাত এর বৈশিষ্টঃ

১। পিয়াজ ছোট, একগোলা, খুব ঝাঝালো, সারা বছর সংরক্ষন করা যায়।

২। সরাসরি বীজ বপন করে অথবা চারা রোপণ করে চাষ করা যায়।

৩। কার্তিক থেকে মাঘ মাস বীজ বপনের সময়।

 

চাষাবাদ পদ্ধতিঃ

১ । বীজের পরিমান: ৩কেজি/একর

২ । রোপন উপযোগী চারার বয়স: ৮-১০ সপ্তাহ বয়সের চারা রোপন করা যেতে।

৩ । চারা রোপনের দুরত্ব: ৮ইঞ্চি দূরত্বে লাইন করে ৪-৫ইঞ্চি দূরত্বে চারা রোপন করা যায়।


 Download Liflet images about Onion









 

 

একটি মন্তব্য পোস্ট করুন (0)