ফরিদপুরে সার মজুত ও দাম নিয়ন্ত্রণে সার ডিলারের গুদাম পরিদর্শন করেন ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তাগণ
সার পরিস্থিতি মনিটরিং করছেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক মহোদয়গণ
আসাদুল্লাহ (ফরিদপুর)
পরিদর্শনকালে ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, উপপরিচালক, মো. শাহাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, মো. আনোয়ার হোসেন এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা আসাদুল্লাহ সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। আমাদের কর্মকর্তা সরেজমিনে তা পরিদর্শন করেছে এবং কৃষকদের সাথে সরাসরি কথা বলছেন। যারা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে কর্মকর্তারা উপস্থিত কৃষকের সাথে মতবিনিময়ের সময় কৃষকরা জানান ন্যায্য মূল্যেই সার সংগ্রহ করছি। কোন রকম সমস্যা হচ্ছে না।
উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন কৃষকদের অযথা আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো অনিয়ম সরাসরি কৃষি অফিস বা স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।