বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ
 ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ
সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষমতা ধরে রাখার লক্ষ্যে সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিরাজগঞ্জের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিরাজগঞ্জ এর প্রশিক্ষণ হলে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আঃ মজিদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোরসালীন জেবীন তুরিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবীসহ প্রশিক্ষকবৃন্দ সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ও সমৃদ্ধ রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)