সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
![]() |
| বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা |
বাদল চন্দ্র সরকার, কৃতসা, পাবনা
খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জিংক বায়োফর্টিফাইড ধানসহ পুষ্টিসমৃদ্ধ ফসল অন্তর্ভুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় আয়োজিত এক অ্যাডভোকেসি কর্মশালায় এই আহ্বান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিরাজগঞ্জের উপপরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা এবং সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডঃ মো: নুরুল ইসলাম।
এছাড়াও হারভেস্টপ্লাস সল্যুশনসের কান্ট্রি ম্যানেজার মোঃ ওয়াহিদুল আমিন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবর রহমানসহ কৃষি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা খাতের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
