কৃষি পরিচিতি

পদ্মা, মধুমতি, আড়িয়াল খাঁ ও কুমার নদী বিধৌত পলি, দোঁয়াশ, পলি-দোঁয়াশ এবং এটেল ও এটেল-দোঁয়াশ মাটির সমন্বয়ে গঠিত উর্বর ভূখণ্ড নিয়ে ফরিদপুর অঞ্চল গঠিত।বাংলাদেশের দক্ষিনাংশে ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার মোট ৫০২৭৩৯হেক্টর আবাদী জমি নিয়ে ফরিদপুর অঞ্চল। এ অঞ্চলে মোট ৫ টি জেলা, ৩০ টি উপজেলা (প্রস্তাবিত ১টি), ২২ টি পৌরসভা, ৩১৪ টি ইউনিয়ন ও ৯৬৪টি ব্লক রয়েছে। ফরিদপুর অঞ্চলে মাটি ও জলবায়ু বোরো ও রবি ফসল চাষের জন্য খুবই উপযোগী।বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটসহ বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা ও আবহাওয়ার সাথে সংগতিপূর্ণ জাত উদ্ভাবনের পর উফশী জাতের ধান আবাদসহ অন্যান্যফসলের উন্নত জাতের আবাদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ এর তথ্য মোতাবেক এ অঞ্চলের খরিফ-১ মৌসুমে ২৬৬৪২ হেক্টর জমিতে আউশ আবাদ হয়।বর্তমানে আউশের স্থানীয় জাতের পরিবর্তে উফশী জাতের ধান আবাদ বৃদ্ধি পাচ্ছে।আউশের ন্যায় আমন, বোরো, গম এবং তেল ফসলের উন্নত জাত গ্রহণে কৃষকগণ উদ্বুদ্ধ হচ্ছে। 

এছাড়া উচ্চ মূল্যের ফল-ফসল আবাদের অগ্রগতি আশা জাগানীয়া। ফরিদপুরের পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ বাংলাদেশের উক্ত ফসলদ্বয়ের প্রায় এক-পঞ্চমাংশ চাহিদা মেটায়। সোনালী আঁশ পাট এ জেলার ব্র্যান্ডিং ফসল।


 শিরনাম ক্লিক করে প্রতিবেদনের বিস্তারিত দেখুন




একটি মন্তব্য পোস্ট করুন (0)